“বার্তা বাজারে” সংবাদ প্রকাশের পর খাদ্য সামগ্রী পেল ১০০ জন হোটেল শ্রমিক

গত ০৫ এপ্রিল বার্তা বাজার অনলাইন পোর্টালে ” পঞ্চগড়ে হোটেল শ্রমিকদের খোঁজ নিচ্ছেন না কেউ, এখনো মেলেনি ত্রাণ” শিরোনামে সংবাদ প্রকাশের পর খাদ্য সামগ্রী পেল পঞ্চগড় জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের ১০০ জন সদস্য।

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা ১১ টায় পঞ্চগড় জেলা প্রশাসনের দেয়া খাদ্য সামগ্রী পঞ্চগড় পৌরসভা কার্যালয়ের সামনে থেকে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদের হাতে তুলে দেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক,পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী,পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম,পঞ্চগড় জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১০০ জন হোটেল শ্রমিককের প্রত্যেককে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি আলু দেয়া হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর