গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবী জানিয়েছে পোশাক শ্রমিকদের বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন,বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন এক যৌথ বিবৃতিতে তাদের দাবিসমুহ জানায়।
দাবিগুলো হলো-
১।করোনার প্রকোপ থাকাকালীন শ্রমিকদের পূর্ণ বেতন-ভাতা অব্যাহত রাখা
২।লে-অফ
৩।ছাঁটাই বা চাকরিচ্যুতি বন্ধ করা
৪।অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা।
যৌথবিবৃতিতে বলা হয়, দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানায় শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা বাকি রয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অবিলম্বে দেশের সব গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
বার্তাবাজার/এসজে