করোনা মোকাবিলায় এবার লকডাউন করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা। মোহাম্মদপুরের তাজমহল রোড,বাবর রোড, রাজিয়া সুলতানা রোড এবং বসিলার একটি অংশ লক ডাউন করা হয়েছে। রাজধানীর মেইন সড়কগুলোতে মানুষের ভীড় না দেখা গেলেও মহল্লার শাখা রোড গুলোতে মানুষের আড্ডা লক্ষ করা যায়।
খোজ নিয়ে জানা যায়, মোহাম্মদপুরের তাজমহল রোড, বাবর রোডে একজন করে দুইজন এবং বসিলায় একজন শরীরে করোনা সংক্রমন পাওয়া গিয়েছে।