সড়কে গাছ ফেলে এলাকা লকডাউন করে দেয়ার পরে সেই গাছের সাথে টমটমের সংঘর্ষে সেটি উল্টে গিয়ে ১ জন নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সন্ধায় ঘটনা্টি ঘটেছে পটুয়াখালীর দশমিনায়। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (২৬)।
জানা যায়, করোনা মোকাবিলার জন্য উপজেলার উত্তর লক্ষীপুর এলাকার দশমিনা-পটুয়াখালী সড়কে মৃধা স’ মিলের কিছু আগাছ নিয়ে তা রাস্তায় ফেলে রাখে কিছু যুবক। তাদের লক্ষ্য ছিল লকডাউন করে এলাকাকে করোনা থেকে সুরক্ষা রাখা। কিন্তু ফেলে রাখা গাছের সাথে রাতের বেলা রফিকুল ইসলামের টমটমের ধাক্কা লাগে। এতে উল্টে যায় টমটমটি। চালক রফিকুল ছাড়াও আরও ২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রফিকুলের মৃত্যু হয়।
নিত রফিকুল দশমিনার দক্ষিণ আদমপুর গ্রামের শাহ আলমের পুত্র।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে এই ঘটনার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে