নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিদ্দিকুর রহমান নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় সাত জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিদ্দিকুর রহমান মিশনপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডা, সর্দি, ব্যথাসহ করোনা উপসর্গে ভুগছিলেন। পরে তাকে নারায়ণগঞ্জের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।
শওকত হাশেম শকু বলেন, কুর্মিটোলা হাসপাতালে সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়েছে। করোনায় তার মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/এমকে