ঘিওরে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

মানিকগঞ্জের ঘিওরে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। নিহত পথচারী উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরি গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে আছান উল্লাহ (৭৫)।

স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুরে উপজেলার চরবাইলজুরি এলাকায় বাড়ির ভেতর থেকে এসে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটি দ্রুতগামী মোটর সাইকেল সিংজুরী ইউনিয়নের সাবেক ইউ পি সদস্য মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) বেপরোয়া ভাবে বৃদ্ধ আছান উল্লাহ (৭৫) কে স্বজোরে ধাক্কা দেয়।

এ সময় মোটর সাইকেলের ধাক্কায় সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন । নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম জানান, বিষয়টি আমি শুনেছি কিন্তু তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ করা হলে ঘাতক চালককে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর