কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সুমন আকন্দ নামে যুবকের মৃত্যুর পর পুরো এলাকা লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বিকেলে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামা পুটিয়া গ্রামের প্রায় ২০০ বাড়ি লকডাউন করে দেয়া হয়। সুমন আকন্দ উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের আবুল হাসিম আকন্দের ছেলে।
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, সুমন আকন্দ একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতো। । ১৫-২০ দিন আগে থেকে তার করোনা উপসর্গ দেখা দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার বার্তা বাজারকে জানান, শরীরে করোনা উপসর্গ থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। এখন তার নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইসিডিআর) পাঠানো হবে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান বার্তা বাজারকে এলাকা লকডাউন করে দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিডিও..
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু: পাকুন্দিয়ায় ২০০ বাড়ি লকডাউন
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু: পাকুন্দিয়ায় ২০০ বাড়ি লকডাউনবিস্তারিত= http://bartabazar.com/archives/150846
Gepostet von Barta Bazar am Dienstag, 7. April 2020
বার্তা বাজার/শাহরিয়া