রাতের আঁধারে সুবিধাবঞ্চিতদের পাশে সিরাজদিখান থানার ওসি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাতের আধারে সুবিধাবঞ্চিত ক্ষুধার্ত গরীব অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন সিরাজদিখান থানার (ওসি) মো.ফরিদ উদ্দিন। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় সিরাজদিখান বেদে পল্লী, রিকশাচালক, দিন মজুরদের ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও একটি সাবান দেওয়া হয়।
সিরাজদিখান থানার অফিসারদের নিজস্ব অর্থায়নে দুই শত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ এমদাদুল হক, অপারেশন আজিজুল হক হাওলাদার, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, এসআই জুবায়ের, সিরাজদিখান বাজার বণিক সমিতির যুগ্ন সম্পাদক মো.আলম খান প্রমুখ।
কেএ/বার্তাবাজার