মদ না পেয়ে নেশার জন্য রং খেয়ে প্রাণ গেল ৩ জনের

মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে সারা বিশ্বেই। ভারতেও তার ব্যাতিক্রম না। লকডাউন ভারতে মদের দোকান বন্ধ থাকায় নেশার জন্য রং খেয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির তামিলনাড়ুর চেংগালপত্তু জেলায় রোববার (৫ এপ্রিল) এই ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, শিবশঙ্কর, প্রদীপ এবং শিভারামান নামের ৩ জন মদ না পেয়ে বার্নিশ ও রং খেয়ে ফেলেন তারা। পরে গুরুতর অসুস্থাবস্থায় তাদেরকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

ভারতে গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৭৮ জন। মারা গেছেন ১৩৬ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর