সিরাজদিখানে ভাইস চেয়ারম্যানের ১৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ ১৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ (খাদ্য সামগ্রী) বিতরণ করেছেন। আজ মঙ্গলবার উপজেলার ১৪ টি ইউনিয়নের দুস্থ্যদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বেলা ১২ টার দিকে উপজেলার নিমতলা সাহাবুদ্দিন কমপ্লেক থেকে আনুষ্ঠানিক কয়েকজনের মাঝে ত্রাণ বিতরণের পর বিভিন্ন ইউনিয়নে সামগ্রী পাঠানো হয়। আনুষ্ঠানিক ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, স্থানীয় কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী ও জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর