দেশের অর্ধেকেরও বেশি করোনা রোগী রাজধানীতেই

বাংলাদেশে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। আর শুধুমাত্র রাজধানী ঢাকাতেই আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ঢাকার বাইরে সর্বোচ্চ নারায়ণগঞ্জে ১৫ জন রোগী শনাক্ত হয়েছে বলেও অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়।

ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় করোনার সংক্রমণের কারণে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। যার ফলে দেশে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ১৭ জন।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর