করোনা : ইন্দোনেশিয়ায় ঈদের নামাজ বাতিল

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। করোনার তাণ্ডবে মৃত্যুর মিছিল ঠেকাতে ব্যর্থ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শক্তিধর দেশগুলো। এ কারণে করোনা প্রতিরোধে আসন্ন রমজান মাসে মুসলিমদের তারাবি ও অন্য যে কোনো নামাজ ঘরে বসে পড়ার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া ঈদের নামাজ বাতিল করার কথা জানিয়েছে দেশটির সরকার।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ৮৫ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। দেশটিতে প্রায় ২৬ কোটি মুসলিম বাস করেন। সেখানেও করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ইন্দোনেশিয়ায় মোট দুই হাজার ৪৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২০৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২ জন। সূত্র: বিবিসি

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর