বগুড়ার শেরপুরে ‘৯২’ সালের এসএসসি ব্যাচ এর মুভমেন্ট করোনা ফান্ড এর উদ্যোগে আজ (মঙ্গলবার) বেলা ১১টায় শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয় থেকে করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিতরণকালে ৯২’ সালের এসএসসি ব্যাচ এর মুভমেন্ট করোনা ফান্ড এর তত্বাবধায়ক ডা. আমিরুল ইসলাম, ডা. মোমিনুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, ৯২’ সালের এসএসসি ব্যাচ এর মুভমেন্ট করোনা ফান্ড সদস্য শোভন দাস, কৃষিবিদ আব্দুল ওয়াহাব, নয়ন পাঠান, গোপাল মোহন্ত, সুকমল কর্মকার, শরীফ উদ্দিন, পারভেজ আলম, অর্থ সম্পাদক বাদশা আলম প্রমুখ। এতে সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও শহরের পাড়া মহল্লার প্রায় ২৬০টি করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন পরিবারে মাঝে চাউল, ডাল, তেল, আলু, পেয়াজ ও সাবান বিতরণ করা হয়।
বার্তা বাজার/এম.সি