চট্টগ্রামে লক ডাউনে অবসর সময় কাটাতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ এক ছেলে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১ টায় কর্ণফুলী নদী সংলগ্ন নগরীর মাঝির ঘাটে এই নিখোঁজের ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, কদমতলী রৌশন মসজিদ এলাকার ভাড়াটি নুরুল হকের পুত্র মোহাম্মদ রিদয় (১৫) দুপুর দেড়টায় শখের বশত আরো পাঁচ জনের সাথে কর্ণফুলী নদী সংলগ্ন মাঝিরঘাটে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তারা চারজন দুপুর দেড়টার দিকে পানিতে ডুব দিলে তিন জন উঠে আসলেও রিদয় নামক ছেলেটি উঠে আসেনি। খবর পাওয়া মাত্র নৌপুলিশের কর্মকর্তাগণ উপস্থিত হন এবং ডু্ুবুরি দিয়ে নিখোঁজ রিদয়কে উদ্ধারে তল্লাশি চালান। বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়েও জোয়ারের কারণে খুঁজে পাওয়া যায়নি। জোয়ার থামার অপেক্ষায় ডুবুরিরা অপেক্ষা করছেন বরে জানান সদরঘাট থানার এস আই শহীদ।
উল্লেখ্য, নিখোঁজের গ্রামের বাড়ি কুমিল্লা এবং তার পিতা একজন সিএনজি চালক। তার পিতার নাম নুরুল হক।
বার্তা বাজার/এম.সি