করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় মানুষের মাঝে নওগাঁয় সদরের ৫নং ওয়াডের্র পৌর কাউন্সিলর মোজাম্মেল হোসেন মজনুর ব্যাক্তিগত উদ্যোগে ১২ শত পরিবারের মাঝে চাল বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় তার নিজ ওয়াডের্র বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব চাল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সমাজসেবক রাম চন্দ্র সাহা রামু, আশিষ কুমার,শিবেন্দ্রনাথ দেব, জয়দেব,মাহমুদ আহম্মেদ কাজল,দেবাশীষ নন্দী বাপ্পা, নেপাল সাহা,বাদল ভিডিও সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।
এসময় কাউন্সিলর বলেন, সারাদেশে করোনা ভাইরাস আতঙ্কে সবাই কর্মহীন হয়ে পড়েছে। জাতীয় এই সংকটময় মুহূর্তে আমাদের মানুষের পাশে থাকতে হবে। সরকারের পাশা-পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। মানুষের এই সংকটময় মূহর্ত্তে আমি আমার সাধ্য মত চেষ্টা করছি সমাজের অসহায়, গরীব ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর। আমার সাধ্যমত এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে আরো দেওয়া হবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এম.সি