করোনা পরিস্থিতি নিয়ে আর ব্রিফিং হচ্ছে না

করোনা পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরেই অনলাইনে ব্রিফিং করে আসছিল স্বাস্থ্য অধিদপ্তর ও এর প্রতিষ্ঠান আইইডিসিআর। তবে এখন থেকে আর করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করা হবে না বলে জানিয়েছে স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

আজ মঙ্গলবার ব্রিফিংয়ের শুরুতে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য ডিজি বলেন, আগামীকাল থেকে আর মিডিয়া ব্রিফিং হিসেবে নয়, স্বাস্থ্য বুলেটিন হিসেবে প্রচার করা হবে। থাকবে না প্রশ্ন উত্তর পর্ব। নীতি নির্ধারক ও মিডিয়াকর্মীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আবুল কালাম আজাদ আরো জানান, আগামীকাল থেকে নিয়মিত ব্রিফিং দুপুর ২টার পরিবর্তে আড়াইটায় হবে।

তিনি বলেন, বেশিরভাগ টেলিভিশনে দুপুর দুইটায় সংবাদ থাকে। তাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর