সাতক্ষীরায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে প্রতিদিন রাতে কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের দোয়ারে দোয়ারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দেওয়া অব্যাহত রেখেছে সাতক্ষীরার স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন।
সাতক্ষীরা জেলা পুলিশ:
করোনায় ঘরে থাকা মানুষের জন্য সাতক্ষীরা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফর্ম এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
মঙ্গলবার দিনব্যাপী সাতক্ষীরার পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘরে থাকা দিন মজুর,গরিব ৯৫টি পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ কেরেন সাতক্ষীরা সদর থানা পুলিশ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে সাতক্ষীরা সদর থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ বলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ১০ কেজি চাউল,২ কেজি আলু,১ লিটার তেল, ১ প্যাকেট লবণ ও ১ টি সাবান দেওয়া হলো। আপনার এ খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি থাকবেন কোন রকম বাড়ি থেকে বের হবেন না। সাতক্ষীরা জেলা পুলিশ আপনাদের যে কোন বিপদে পাসে থাকবে বলে আশ্বাস ও দেন সদর থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ।
সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি:
করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরায় কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি।
মঙ্গলবার সকালে সুলতানপুর বড়বাজার মৎস্য সমিতির পক্ষ থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, সদর থানার ওসি আসাদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি নাসিরুল হক, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলিম মাড়ল, ব্যবসায়ী ইমামুন ইসলাম ইমাম প্রমুখ।
এ সময় প্রতিটি মানুষের মাঝে ৫ কেজি চাউল, এক কেজি ডাল, দুই কেজি আলু, ৫শ’ গ্রাম তেল, এক কেজি লবণ ও একটি সাবান দেয়া হয়।
পুলিশ সুপার এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকার এবং বাড়িতে থাকার আহবান জানান।
সাতক্ষীরা জেলা বিএনপি:
করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরুত্ব বজায় রেখে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে শতাধিক কর্মহীন দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার সকালে শহরের কলেজ মোড়, পুরাতন সাতক্ষীরা, এতিমখানা মোড়, কামাননগরসহ বিভিন্ন স্থানে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সেখানে খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুব নেতা মোড়ল খালিদ আহমেদ প্রমুখ।
বিএনপি নেতারা এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ সকলকে সচেতন থাকার আহবান জানান।
সাতক্ষীরা পৌর আওয়ামীলীগ:
সাতক্ষীরায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে প্রতিদিন রাতে কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের দোয়ারে দোয়ারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দিয়ে চলেছেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন। সোমবার রাতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের খোঁজ-খবর নেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে তাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সাতক্ষীরার কাউন্সিলর ফিরোজ হাসান:
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়ায় কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের দোয়ারে দোয়ারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত এবং তার ব্যক্তিগত উদ্যোগে গৃহবন্দী মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিলেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের মানবিক পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান। মঙ্গলবার সকাল থেকে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার কাজী পাড়াসহ বিভিন্ন কর্মহীন গৃহবন্দী অসহায় পরিবারের দোয়ারে দোয়ারে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। কর্মহীন মানুষের সঞ্চিত খাবার শেষ হওয়ায় তারা খুবই চিন্তিত ছিল। ঠিক সেই মুহুর্তে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত এবং তার ব্যক্তিগত অর্থায়ণে খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়ায় বিপদে কষ্টের মধ্যেও খুশির বহি-প্রকাশ দেখা যায় ঐ এলাকায়। এসময় কাজী পাড়ায় কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষ জননেত্রী শেখ হাসিনা ও পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের জন্য চোখের পানি ছেড়ে মন খুলে দোয়া করেন। সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের প্রায় সকল কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের দোয়ারে দোয়ারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত এবং তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী গৃহবন্দী মানুষের দোয়ারে দোয়ারে পৌছে দেওয়ায় তারা খুবই খুশি।
সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া এলাকায় ৩ শতাধিক কর্মহীন ও গৃহবন্দী অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ আজিম হাসান, বিমান ও বাবু প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি:
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির (রেজি নং-খুলনা-১২৮০) পক্ষে তিনশত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুস ছবুর ও কার্যকরী সাভাপতি আব্দুল মোমেন খানের নেতৃত্বে সমিতির নিজেস্ব কার্যালয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন করোনা ভাইরাসের সংক্রামনের ফলে সারা বাংলাদেশ তথা সারা বিশ^কে ইতিমধ্যে আজ লক ডাউন করা হয়েছে। আর এই পরিস্থিতিতে আমাদের দেশের ট্রাক শ্রমিকরা মানবেতর জীবণযাপন করছে। তাই আমাদের দায়িত্ববোধ থেকে খেটে খাওয়া এই ট্রাক শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমরা ৩০০ ট্রাক শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রি বিতরণ করেছি। তাদের প্রত্যেককে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি পেয়াজ,১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ টি সাবান দেয়া হয়েছে। আমরা সমাজের বিত্তবানদের অনুরোধ করবো সবাই এগিয়ে আসুন, দেশের মানুষের পাশে দাঁড়ান। আগামীতেও আমাদের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যহত থাকবে। এই সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধাধণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম, জিয়ারুল ইসলমাম সহ আরও অনেকে।
বার্তা বাজার/এম.সি