সাতক্ষীরায় হোম কোয়ারেন্টানে ৩১১১, নমুনা সংগ্রহ ২৮

সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৬০ জনকে কোয়ারেন্টানের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৪৬ জন হোম ও ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে এবং এক জন মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে। এনিয়ে, এ পর্যন্ত মোট ৩ হাজার ১১১ জনকে কোয়ারেন্টানে রাখা হয়েছে। এছাড়া ছাড়পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ১১২ জনকে। এদিকে, সাতক্ষীরা থেকে ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরের কাছে পাঠানো হয়েছে বলে সাতক্ষীরার সিভিল সার্জন ডা হুসাইন সাফায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর