করোনা ভাইরাস বিশ্ব মহামারির তকমা পেয়ে আরও শক্তিশালী রূপ নিয়েছে। ব্রাজিলের সাও পাওলো রাজ্যে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় আশঙ্কা করা হচ্ছে আগামী ছয়মাসে সেখানে ১লাখ ১১হাজার লোকের মৃত্যু হতে পারে।
সোমবার কর্মকর্তারা এ আশঙ্কা প্রকাশ করে লোকদের ঘরে থাকার সময় সীমা আরো দুই সপ্তাহ বৃদ্ধি করেছেন।
রাজ্য সরকার এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, করোনা মহামারি ব্রাজিলে ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্থ দেশে পরিণত হতে পারে।
লাতিন আমেরিকার মধ্যে প্রথম শিল্প নগরী সাও পাওলোতে করোনা ছড়িয়ে পড়ে। এখানে এ পর্যন্ত ৪,৬২০ জন করোনা আক্রান্ত এবং ২৭৫ জনের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি