মমেক-এ ২’শ ২০টি কীট দিলেন সাবেক এমপি রুহী

করোনাভাইরাস সনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ২২০টি কীট দিলেন নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ
রুহী।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজে এসব কীট বিএমএর ময়মনসিংহ শাখার সভাপতি মতিউর রহমান ভুইয়ার হাতে তুলে দেয়া হয়। এসময় কলেজটির অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ উপস্থিত ছিলেন।

মোশতাক আহমেদ রুহীর পক্ষ থেকে এসব কীট তুলে দেন কাউসার আহমেদ জনি ও বুলবুল ইসলাম।

এর আগে ময়মনসিংহে চিকিৎসক, নেত্রকোনা জেলা ও উপজেলার সকল হাসপাতাল, পুলিশ হাসপাতাল, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও বিজিবি কার্যালয়ে পুন:ব্যবহারযোগ্য পিপিই সেট প্রদান করা হয়।

মোশতাক আহমেদ রুহী বলেন, বিদেশ থেকে আমদানী করে স্বাস্থ্য বিধি অনুসরন করেই ১৫ লাখ টাকার কীট এবং সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর