পাবনার ঈশ্বরদীতে পাশাপাশি দুটি বাড়িতে বোমা সদৃশ বস্তু স্থাপন, এলাকায় আতঙ্ক

পাবনার ঈশ^রদীর দিয়াড় বাঘইল গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে বড় আকারের বোমা সদৃশ বস্তু বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে এই বোমা সদৃশ বস্তুুু দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল ঘিরে রেখেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল হাজি পাড়ায় শফিকুল ইসলাম প্রামাণিক ও আব্দুল গাফফার প্রামাণিকের বাড়ির সামনে বোমা স্থাপনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এর সত্যতা পায়। সেখানে, ইলেকট্রিক মোটা তারে সংযুক্ত বেশ বড় আকারের দুটি বোমা সদৃশ বস্তু কাছাকাছি রাখা আছে। এগুলোর সাথে সার্কিটও যুক্ত রয়েছে।

পুলিশ জানায়, পাবনা ও আশেপাশের জেলায় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল না থাকায় ঢাকা থেকে প্রশিক্ষিত দল এসে ঐ বস্তুুগুলি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে। কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

বাড়ির মালিক শফিকুল ইসলামের বরাত দিয়ে আরো জানায়, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। এরপর এমন বোমা সদৃশ বস্তুু রেখে যাওয়ায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাড়ির মালিক।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর