করোনা রোগীদের বহনে প্রস্তুত বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বহনের জন্য বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার প্রস্তুত করা হয়েছে। অংশগ্রহণকারীরা পিপিই পরে একজন ডামি রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহনের অনুশীলন করছেন।

হেলিকপ্টারটি এডব্লিউ-১৩৯ মডেলের। যেখানে অর্গানিক স্ট্রেচারকে মোডিফাই করে করোনা রোগী বহনের জন্য প্রস্তুত করা হয়েছে।

জানা গেছে, স্ট্রেচারটি এসএসের ফ্রেম এবং দড়ি দিয়ে তৈরি। কাভারটি মোটা প্লাস্টিকের তৈরি। শয়নকক্ষে আগে থেকেই অক্সিজেন মাস্কের ব্যবস্থা থাকবে। প্রথমে রোগীকে স্ট্রেচারে রেখে অক্সিজেন মাস্ক পড়িয়ে দেয়া হবে এবং সাথে সাথে কাভারের জিপারটি ক্লোজ করে দেয়া হবে। এ পুরো প্রক্রিয়াটি হেলিকপ্টারের বাইরে একটি নির্ধারিত জায়গায় করা হবে যাকে হ্যান্ডলিং রুম বলা হয়। প্রক্রিয়াটি সম্পন্নের পর অক্সিজেনের সিলিন্ডারসহ মেডিকেল ট্রলি ব্যবহার করে রোগীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর