তিতাস উপজেলা চেয়ারম্যনের নির্দেশে লকডাউন ঘোষনা করেছে গ্রামবাসী

মহামারী করোনাভাইরাস বিস্তার রোধে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের নির্দেশে প্রতিটি ইউপি চেয়ারম্যনের সার্বিক তত্বাবধানে গ্রামের যুবসমাজ রক্ষানবেক্ষন করছেন এবং স্ব-স্ব উদ্যোগে লকডাউন ঘোষনা করেছে গ্রামবাসী। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার প্রতিটি গ্রামের সংযোগ সড়ক গুলো বন্ধ করে দিয়ে লকডাউনের আওতায় নিয়ে আসে প্রতিটি গ্রাম। জানা যায় গ্রামের সচেতন মহল ও যুবসমাজ উঠান বৈঠক করে করোনাভাইরাস থেকে গ্রামবাসীকে নিরাপদে রাখতে এবং বিশেষ কারন ছাড়া যাতে এক গ্রামের লোক অন্য গ্রামে আসা যাওয়া করতে না পারে এই জন্য এই সিদ্ধান্ত নেয় গ্রামবাসী।এছাড়াও গ্রামের চায়ের দোকানে আড্ডা,অবাধ চেলাফেরা না করার জন্যও সিদ্ধান্ত নেয় গ্রামবাসী।

অপরদিকে করোনাভাইরাস বিস্তার ঠেকাতে উপজেলার বিভিন্ন হাটবাজারে অপ্রয়োজনে ঘুরাফেরা ব্যক্তিদের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএিনও) মোছাম্মৎ রাশেদা আক্তার। উপজেলার যুবলীগ নেতা ও কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো. ইব্রহীম সরকার বলেন মহামারী করোনাভাইরাস বিস্তার ঠেকাতে এবং কলাকান্দি গ্রামবাসীকে নিরাপদে রাখতে গ্রামের সকলের সম্মতিক্রমে আমাদের সাথে সকল সংযোগ সড়ক বন্ধ করে দিয়ে গ্রামটি লকডাইন ঘোষনা করি এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলে সিদ্ধান্ত নেই। অপরদিকে জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন করোনাভাইরাস সংক্রমণ থেকে আমরা গ্রামবাসী রেহাই পেতে সকলে সামজিকভাবে আমাদের মাছিপুর গ্রাম লকডাউন ঘোষনা করি এবং আমাদের গ্রামের সাথে প্রতিটি সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছি যাতে অন্য গ্রামের লোকজন বিনা কারণে আসা যাওয়া করতে না পারে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর