ময়মনসিংহে কুলি শ্রমিকদের খাদ্য সহায়তা দিলো পুলিশ

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১শ ৬২জন কুলি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে এ খাদ্যসামগ্রি বিতরণ করা হয়। এ সামগ্রি থেকে এক সপ্তাহ শ্রমিকরা তাদের পরিবার নিয়ে খেতে পারবেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রি তুলে দেন পুলিশ সুপার আহমার উজ্জামান।

ছবি: বার্তা বাজার

ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, নগরীর বিভিন্ন জায়গায় যারা কুলির কাজ করতো, করোনার প্রভাবে বর্তমানে তাদের আয়রোজগার বন্ধ। সরকার নিম্ন আয়ের মানুষের জন্য যে খাদ্য সহায়তা দিচ্ছে, সরকারি সেই তালিকার বাহিরে এসব কুলি শ্রমিকদের মাঝে সামান্য কিছু খাদ্য সামগ্রি তুলে দেয়া হলো। ময়মনসিংহ পুলিশ তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাড়াতে। নিজস্ব তহবিল থেকে যতোটুকু সম্ভব বেদে সম্প্রদায়, এতিম, দিনমজুর, পরিচ্ছন্নতাকর্মীসহ করোনার প্রভাবের কারণে যারা অসহায় অবস্থায় আছে, তাদের সহায়তা করতে।

এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, লজ্জায় যারা সরকারি তালিকায় সাহায্যের নাম তুলেননি, মধ্যবিত্ত সে সকল মানুষের খোজ পেয়ে, গোপনে পুলিশ সদস্যদের দিয়ে বাড়িতে খাবার পৌছে দেয়া হচ্ছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর