করোনাকে কাবু করার প্রতিষেধক বেরোয়নি এখনও। তবে কিছু কিছু ওষুধ প্রয়োগ করে আক্রান্তদের সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। তেমনই একটি ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ওষুধ পাঠায় ভারত। তবে এ ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে ভারতের তরফে। এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আভাস দিলেন, ভারত যদি হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠায় তবে কড়া ব্যবস্থা নিতে পারে আমেরিকা।
হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে মার্কিন মুলুকের সম্পর্ক খুব ভালো। ভারতের ওষুধ না পাঠানোর মতো কোনও কারণ তিনি দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন।
মোদীর সঙ্গে হাইড্রক্সিক্লোরোকুইন-এর ব্যাপারে রবিবার ফোনে কথা হয় ট্রাম্পের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব ভালোব কথা হয়েছে।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারত যদি তাঁদেরকে হাইড্রক্সিক্লোরোকুইন দেয় তবে তাতে অবাক হওয়ার কোনও ব্যাপার নেই। ভারত অন্য দেশের জন্য এটি বন্ধ করেছে। ট্রাম্প জানিয়েছেন, ফোনালাপে মোদী বলেছেন, দেশে এই ওষুধ পর্যাপ্ত মজুত আছে কি না, তা ভালো করে যাচাই করে কোনও চূড়ান্ত নেওয়া হবে।
বার্তাবাজার/কে.জে.পি