বেপরোয়া ট্রাম্পের হুমকিতে অবশেষে কুপোকাত ভারত। প্রতিশোধ নেয়ার হুমকির পর অবশেষে যুক্তরাষ্ট্রে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করতে রাজি হলো দেশটি। প্রত্যাহার করেছে আগের নিষেধাজ্ঞা। তবে ভারত বলছে শুধুমাত্র বেশি ক্ষতির মুখে পড়া দেশগুলোই এই ওষুধ আমদানি করার অনুমতি পাবে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মানুষের জন্য কার্যকরী হিসেবে সম্প্রতি আলোচনায় আসা ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত।
এর আগে হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানিতে ভারতের সিদ্ধান্তের পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তার প্রতিশোধ নেয়া হবে। আমি গতকাল তার (মোদি) সঙ্গে কথা বলেছি। খুব ভালো আলোচনা হয়েছে। অনেক বছর ধরেই তারা (ভারত) বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা পেয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস