গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১৬৪ জনে।
বার্তা বাজার / ওয়ালিদ