পাবনায় ইউপি চেয়ারম্যান আবু সাইদ খানের নির্দেশে ২নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ

করোনা ভাইরাস সংক্রামণের কারণে মানুষ যখন ঘর বন্দি, অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবু সাইদ খান এর নির্দেশে ২নং ওয়ার্ড এর বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দুই’শত পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেন ভাঁড়ারা ইউনিয়ন ২নং ওয়ার্ডে ইউপি সদস্য ও ওয়ার্ড শাখা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শ্রীপুর গ্রাম কমিটি আওয়ামী লীগ সভাপতি মোঃ হাসেম আলী, পাবনা জেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপিত জুনায়েদ উদ্দিন জনি, ভাঁড়ারা ১,২,৩ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ভাঁড়ারা ১,২,৩ শাখা ছাত্রলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ হৃদয় হোসেন (নিরব), বিশিষ্ট সমাজ সেবক খাইরুল হাসান নয়নসহ মান্নান, আন্নু, সাইদুল, সুমন, রইজ প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর