এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছে, চিকিৎসা পায়নি। চিকিৎসকরা কেন চিকিৎসা দেবে না, এটা খুব দুঃখজনক বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের রোগী সন্দেহে রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন, এটা সত্যিই খুব দুঃখজনক।
ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক, ঢাকা বিশ্ববিদ্যলয়ের একজন ছাত্র সে যেকোনোভাবে রোগে আক্রান্ত হয় কিন্তু সে যখন হাসপাতালে চিকিৎসা করতে যায়, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়ায় কোনো ডাক্তার পায়নি চিকিৎসা করতে। এটা সত্যিই খুব কষ্টকর, সত্যিই খুব দুঃখজনক যে ডাক্তাররা কেন চিকিৎসা করবে না।’
‘তবে আমি বলব যে আমাদের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানের আমাদের সকলেই খুব আন্তরিকভাবে কাজ করেছে, যোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে ১২৩ জন করোনা রোগী পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা ১২। বেশিরভাগই বয়স্ক। অধিকাংশই যারা মারা গেছেন তাদের ডায়বেটিকস ছিল, হার্টের সমস্যা ছিল, শারীরিকভাবে দুর্বল ছিল তারা।
ঢাবি প্রক্টর একেএম গোলাম রাব্বানী জানান, সুমন ক্যান্সারে ভুগছিল এবং সোমবার রাতে মারা গেছে। ইউএনবি।
বার্তাবাজার/কে.জে.পি