চলতিমাসে ব্যাপক আকারে করোনা সংক্রমণের আভাস মিলেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি মাসে দেশে আরও ব্যাপক আকারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আভাস মিলছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভি‌ডিও কনফারেন্সে চট্রগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সাথে মতবিনিময়কালে তি‌নি এ কথা জানান।

গণভবন থেকে এই মতবিনিময় অনুষ্ঠান‌টি প‌রিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ‌্যস‌চিব ড. আহমদ কায়কাউস।

এসময় তিনি বলেন, দুর্যোগে চিকিৎসা নিয়ে যারা শর্ত দিয়েছেন তাদের কাজ করার দরকার নাই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর