ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪২১, মৃত ১১৪

করোনা ভাইরাস বিশ্ব মহামারির তকমা পেয়ে আরও শক্তিশালী রূপ নিয়েছে, ঘায়েল করছে দেশের পর দেশ। সেই তালিকায় রয়েছে ভারতও, যেখানে প্রতিদিন শুধুই বেড়ে চলেছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। মঙ্গলবার সকালের তথ্য সেই ছবি দিয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় ৩৫৪টি নতুন করোনা সংক্রমণের ঘটনা এবং ৫ নতুন মৃত্যু সামনে এসেছে, এমন তথ্যই দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। বর্তমানে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪২১ জন, মৃত ১১৪ জন।

সকাল সাড়ে নয়’টা পর্যন্ত ভারতে করোনা পজিটিভের সংখ্যা ৪৪২১ জন। যার মধ্যের রয়েছে ৩৯৮১টি সক্রিয় ঘটনা, তেমনই ৩২৫ জনকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এদিন সকাল অবধি মৃতের সংখ্যা বেড়ে ১১৪ জন।

সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে চাঞ্চল্যকর রিপোর্ট আরও চিন্তা বাড়িয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, একদিনেই আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে ৭০৪। ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই প্রথমবার একদিনে এত সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর