করোনাভাইরাস আতঙ্কে মারা যাওয়া এক ব্যক্তির লাশ শশ্মানে নিতে কেউ এগিয়ে না আসায় শেষ পর্যন্ত শোকাহত চার মেয়েই বাবার লাশ শশ্মানে নিয়েছে। ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জনায়, সঞ্জয় কুমার নামে ওই ব্যক্তি বেশ কিছুদিন যক্ষ্ময় ভুগছিলেন। অভাবের সংসারে সরকারি হাসপাতাল থেকে ওষুধ এনেই কোনোরকমে নিজের রোগ সারতে চাইছিলেন। এক মেয়ের বিয়ে হয়েছে, চার মেয়ে অভাবের কারণেই পড়াশোনা ছেড়ে ঘরে বসা।
সম্প্রতি সঞ্জয়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এর মধ্যে করোনাভাইরাসের কারণে ঘোষিত ‘লকডাউনে’ ওষুধের আকাল চলায় সরকারি হাসপাতালে ওষুধ মেলেনি। বাইরে থেকে ওষুধ কিনে খাওয়াও সম্ভব ছিল না সঞ্জয়ের পক্ষে। শেষ পর্যন্ত বিদায় নিতে হল পৃথীবি থেকে।
যক্ষ্মা রোগে মারা গেলেও নিকটাত্মীয় বা স্বজন কেউই সঞ্জয়ের সৎকারে এগিয়ে আসেননি করোনাভাইরাস আতঙ্কে। বাবার শোকে বিমূঢ় চার মেয়েই শেষে বাধ্য হয়ে লাশ কাঁধে নেয়। কাঁদতে কাঁদতেই লাশ নিয়ে যায় শ্মশানে। তারাই সারে শেষকৃত্য।
বার্তা বাজার / ডাব্লিও.এস