লোহাগাড়ার বড়হাতিয়ায় ত্রাণসামগ্রী বিতরণ করলেন মামুনুর রশিদ

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশনায় সারা দেশে প্রায় সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম ও মজুরি কার্যক্রম বন্ধ আছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিন এনে দিন খান এমন মানুষ। মানবতার চরম দুর্দিনে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বিশিষ্ট সমাজ সেবক
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বড়হাতিয়ার ইউপি মেম্বার আলহাজ্ব মামুনুর রশিদ।

তিনি দু’ধাপে বড়হাতিয়ার মিয়াজী, হাজী, তৈয়বের, পশ্চিম মালপুকুরিয়া, উত্তর মিয়াজী পাড়া এলাকায় ২৬০ টি পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জানা যায়, দিনমজুর, রাজমিস্ত্রী, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ও কর্মহীনসহ খেটে খাওয়া গরীব ও অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করে৷ প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল।

তিনি জানান, আমি আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই দুর্দিনে সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর