পাবনা প্রতিনিধি: পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর উপজেলা গয়েশপুর এলাকা থেকে এক সন্ত্রাস কে গ্রেফতার করেছে র্যাব। আটককৃত মোঃ আরিফুল ইসলাম (৩০), আটঘরিয়া একদন্ত বারইপাড়া গ্রামের মোঃ আব্দুল হাই প্রামানিক ছেলে। গ্রেফতার পূর্বক তার নিকট হতে একটি বিদেশী রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।

র্যাব জানায় আরিফুল দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত এবং অস্ত্র দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখাইয়া তাহার নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করিয়া আসিতেছিল। র্যাব আরো জানায় জিজ্ঞাসাবাদে সে তার নিজ হেফাজতে অস্ত্র রাখিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল বলে স্বীকার করে।
এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলিতেছে।
বার্তা বাজার/এম.সি