সারাবিশ্ব এখন করোনা আতঙ্কে আছে, চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই কয়েকজন ব্যক্তি এক বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে কথা বলছিলেন। বাড়ির গেট খুলে ‘লকডাউনের মধ্যে ঝগড়া কেন?’ বলেই গুলি চালান আরেক ব্যক্তি। এতে নিহত হয়েছেন ৫জন।
শনিবার সকাল ১০টায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। করোনার ছোবলের মধ্যেই এমন দুঃখজনক ঘটনা ঘটলো রাশিয়ার রায়াজান অঞ্চলের ইয়েলাতমার গ্রামে।
একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়াজুড়ে চলছে লকডাউন। চারদিক সুনশান। এমন সময়ে কোলাহল শুনে মেজাজ বিগড়ে যায় আনন্ত ফ্রাঞ্চিকভ (৩১) নামের ওই ব্যক্তির। ঘর থেকে বন্দুক বের করে গুলি চালান তিনি। হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধদের মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, আনন্ত ফ্রাঞ্চিকভকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। নিহতরা ছিলেন ওই ব্যক্তির প্রতিবেশী। জেরায় নিজের দোষ স্বীকার করেছে ফ্রাঞ্চিকভ। রাশিয়ার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বার্তাবাজার/কে.জে.পি