করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পেপ গার্দিওলার মা

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার মা দোলোরেস সালা কারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

গতকাল সোমবার (৬ই এপ্রিল) বার্সেলোনার মানরেসায় মারা যান তিনি।

টুইটারে ম্যানসিটি এক বার্তায় জানায়, ‘করোনা ভাইরাস সংক্রমণে পেপের মা মারা গেছেন, এ খবর পেয়ে ম্যানচেস্টার সিটি পরিবার শোকাহত’। ম্যানচেস্টার ইউনাইটেডও সমবেদনা জানিয়েছে গার্দিওলাকে।

গার্দিওলার দেশ স্পেন করোনাভাইরাসের ছোবলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর