চীনের উহান থেকে শুরু হয় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। সংক্রমণের তথ্যপ্রকাশ শুরুর পর থেকে চীনে প্রথমবার একদিনে প্রাণহানির সংখ্যা পুরোপুরি শূণ্যের কোটায় নেমেছে। সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তবে নতুন করে ৩২ জন রোগী শনাক্ত হয়েছে।
নতুন রোগীদের সবাই বহিরাগত অথবা বহিরাগতদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চীনের ন্যাশনাল হেলথ কমিশনে (এনএইচসি)।
এদিন নতুন করে ৩০ জন উপসর্গহীন রোগী শনাক্তের কথাও জানিয়েছে দেশটি। এধরনের রোগীদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও কোনো ধরনের উপসর্গ থাকে না। গত ১ এপ্রিল থেকে এমন রোগীর তথ্যপ্রকাশ শুরু করেছে চীন। এখন পর্যন্ত দেশটিতে উপসর্গহীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ জন।
এনএইচসি’র হিসাবে, চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছন ৮১ হাজার ৭৪০ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩১ জনের। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।
বার্তা বাজার / ডাব্লিও.এস