সৌদিতে কারফিউ ও লকডাউন ঘোষণা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেঃ কর্নেল তালাল আল শালহুব জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবে ২৪ ঘণ্টা কারফিউ ও লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) এ নির্দেশনা জারি করা হয়।

এর আওতায় থাকবে রাজধানী রিয়াদসহ, তাবুক, দাম্মাম, দাহরান, হুফুফ, জেদ্দা, তায়েফ, কাতীফ ও খোবারে।

আজ ০৭ এপ্রিল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সৌদি আরবের রিয়াদ, তাবুক, দাম্মাম, দাহরান, হুফুফ, জেদ্দা, তায়েফ, কাতীফ ও খোবারে পূর্ণকালীন (২৪ ঘন্টা ব্যাপী) কারফিউ ও লকডাউনের নির্দেশনা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই সকল অঞ্চলে অন্য অঞ্চল থেকে প্রবেশ কিংবা বের হওয়া সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি, একান্ত জরুরি চিকিৎসা সেবা ও খাদ্য কেনাকাটা ও ব্যাংকিং সেবার জন্য নিজস্ব এলাকায় নিয়ন্ত্রীতভাবে গমন ব্যতীত বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতা মুক্ত করা হয়েছে শুধুমাত্র গ্রোসারি শপ/ তামউইনাত, ফার্মেসি, ফিলিং স্টেশন, ব্যাংক, গ্যাস স্টেশন, সার্ভিস এন্ড মেইন্টেন্স প্রতিষ্ঠান, প্লাম্বিং- ইলেক্ট্রিক- এসি টেকনিশিয়ানের কাজে নিয়োজিত, পানি পৌঁছানোর কাজে নিয়োজিত।

এদিকে সৌদিআরবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩৮ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৫২৩ জনে। মারা গেছেন এখন পর্যন্ত ৩৮ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর