চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যপী এখন পর্যন্ত ৭৪ হাজার ৬৯৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন।
এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন।
ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।
স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন।
বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১২৩ জনের শরীরে এবং মারা গেছেন ১২ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস