প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বৃটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং এস্টেটের বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হলে তাকে ব্রিটেনের একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ে। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।
এখন পর্যন্ত যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ৬২১ জন। এখন পর্যন্ত যুক্তরাজ্যে মোট ৪৭ হাজার ৮০৬ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস