প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনেই ১ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৭ জন বাংলাদেশিও রয়েছেন। এনিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ৮৭১ জনে।
অন্যদিকে গত ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩৩১ জন। এখন পর্যন্ত দেশটি আক্রান্তের দিক থেকে শীর্ষে অবস্থান করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে ফ্রান্সে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৩ জন করোনা রোগী মারা গেছেন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯১১ জনের। দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৮ হাজার ১০ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস