মহামারি করোনা ভাইরাসে সারা বিশ্বের মত বাংলাদেশেও বাড়ছে আক্রান্ত ও মৃতের পরিমাণ। প্রতিদিন খুব দ্রুত বাড়ছে এই সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। এমন ভয়ংকর অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকাকে বাসিন্দারা নিজেরাই ‘লকডাউন’ ঘোষণা করলো। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরান ঢাকা, মিরপুরসহ মহানগরীর নানা প্রান্তে বাস দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন এলাকাবাসী।
সোমবার (৭ এপ্রিল) পুরান ঢাকার লালবাগ, আজিমপুর, বংশাল, কাগজিটোলা, লক্ষ্মীবাজার, বাংলা দুয়ার, জোগীনগর, ওয়ারি ও সুত্রাপুরের রাস্তা ও গলিতে বাঁশ ফেলে বন্ধ করে রেখেছেন স্থানীয়রা।
মিরপুরের দক্ষিণ বিসিল এলাকায় মাইকিং করে স্থানীয়দের বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন একদল স্বেচ্ছাসেবক। অন্যদিকে মিরপুর ১০ নম্বরে বিভিন্ন এলাকার মেইন গেট বন্ধ রাখা হয়েছে।
ধানমন্ডি আবাসিক এলাকার প্রবেশ পথগুলো আগে থেকেই বন্ধ রয়েছে। পরিচয় দিয়েই প্রবেশের করতে হচ্ছে এই এলাকায়। অন্যদিকে ধানমন্ডি সংলগ্ন রায়ের বাজার, জিগাতলা ও হাজারীবাগ এলাকায় প্রশাসন ও স্থানীয়ভাবে বাসায় থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
এদিকে বৃহত্তর যাত্রাবাড়ী জুরাইন, দোলাইপাড়, দনিয়াসহ এলাকা বিভিন্ন এলাকাও করোনারোধে কার্যক্রম চালাচ্ছে স্থানীয়রা।
বার্তাবাজার/এসজে