করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের অনেক নামকরা সংবাদ মাধ্যমের মূদ্রণ বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশেও হয়েছে বেশ কয়েকটা জাতীয় দৈনিকের ছাপা বন্ধ। এবার সেই পথেই হাটলো জাতীয় দৈনিক পত্রিকা “দৈনিক বাংলাদেশের খবর” পত্রিকাটির মুদ্রণও।
পত্রিকাটির ই-পেপার ভার্সনে দেয় এক বিজ্ঞপতিতে বলা হয় “করোনাভাইরাসে সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দৈনিক বাংলাদেশের খবর-এর মূদ্রণ সংস্কার আজ থেকে সাময়িকভাবে স্থগিত করা হলো”।
তবে অনলাইনে ই-পেপার সংস্করণে পত্রিকাটি পড়া যাবে বলে জানা যায়।
বার্তাবাজার/এসজে