করোনার থাবায় সময়ের সাথে সাথে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যার ফলে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা হয়েছেন গৃহবন্দি। রাজ্য জুড়ে চলছে ‘স্টে হোম, সেভ লাইভস’ অর্থাৎ, বাড়িতে থাকুন, জীবন বাঁচান।
আর এর ফলে নানান সমস্যায় পড়ছেন অনেকেই। কাজ বন্ধ তাই রোজগারও বন্ধ। অনেকের দিন আনি দিন খাই অবস্থা।
মিশিগানে বাঙালি কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ নাজেল হুদা। করোনা সংকটের শুরু থেকেই তিনি ফেসবুকে লাইভের মাধ্যমে যে কোনো ধরণের সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করেছেন। সেই সঙ্গে তিনি দিক নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার বক্তব্য একটাই মানুষের পাশে সব সময় আছি এবং থাকবো। আল্লাহ আমাদের হেফাজত করুন।

সৈয়দ সায়েদুল হক ও সেলিম আহমদ হ্যামট্রাম্যাক ও ডেট্রয়েট শহরে বসবাসরত এ ধরণের ১০টি পরিবার চিহ্নিত করেছেন। প্রথম পর্যায়ে আগামী শুক্রবারের মধ্যে ৫টি পরিবারকে ৫শ ডলার করে দেওয়া হবে। অপর ৫টি পরিবারকে পরবর্তীতে শুক্রবার সম পরিমাণ অর্থ দেওয়া হবে। ব্যাপাক এই ১০টি পরিবারকে মোট ১০ হাজার ডলার অর্থ সাহায্য করবে।
তরুণ মর্টগেজ ব্যাংকার নাফিসা হোসেইন। যেকোনো পেশাগত সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন তিনি।করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিকভাবে নাজুক অবস্থায় প্রবাসীরা। পরিস্থিতি মোকাবিলায় সরকার মার্কিন নাগরিকদের জন্য ২ ট্রিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে। উন্মুক্ত করা হয়েছে আরও নানা সুযোগ-সুবিধা। এসব সুযোগ সুবিধা গ্রহণে সহযোগিতা করবেন তিনি।
যে কোন সময় তার সাথে সরাসরি অথবা ফোনে যোগাযোগ করা যাবে। যোগাযোগের ঠিকানা : ৬১৫ ডব্লিউ লাফায়েতে বুলেভার্ড, ডেট্রয়েট, এমআই ৪৮২২৬। ফোন নম্বর হচ্ছে (৩১৩-৩৭৩-১২৩৯/৫৮৬-২৭৭-৯৩৮২/৮৭৭-৪৭০-২২৯৭ (ফ্যাক্স) অথবা [email protected] এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।
কেএ/ বার্তাবাজার