মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০ হাজার ছাঁড়িয়েছে। ইতিমধ্যে ২০৯টি দেশে ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এর থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ একের পর এক উপায় খোঁজে বের করছেন। কখনো মাস্ক কখনো আবার গ্লাভসের সহায়তা নিচ্ছেন তারা।
অন্যদিকে, করোনা থেকে মানবজাতিকে রক্ষা করতে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনগুলো। ঠিক এমন সময়ে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, টাকার নোটে একদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনাভাইরাসের বেঁচে থাকার সম্ভবনা বেশি। অন্যদিকে, মাস্কে এক সপ্তাহ বা সাতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁচে থাকতে পারে। এমনই তথ্য দিচ্ছে হংকংয়ের বিজ্ঞানীদের গবেষণা।
গবেষণা আরও বলা হয়েছে, করোনাভাইরাস কাপড়ে সেভাবে বাঁচে না। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। গবেষকদের দাবি, সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁচে না করোনা। তবে সবকিছুই নির্দিষ্ট সময় পর ধুয়ে মুছে রাখা ভালো।
এদিকে, হংকংয়ের বিজ্ঞানীদের দাবি, টাকায় একদিন করোনাভাইরাস বাঁচলেও টিস্যু পেপারে তিন ঘণ্টার বেশি বাঁচতে পারে না কোভিড-১৯ রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও ৩ ঘণ্টার বেশি করোনা বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের।
বার্তাবাজার/এমকে