হটলাইনে ফোন, অভুক্তের বাড়িতে ত্রাণ নিয়ে ছুটলেন ইউএনও

অভুক্ত কর্মহীন এক ব্যক্তির হটলাইনে ফোন পেয়ে খাদ্য সহায়তা নিয়ে গভীর রাতে প্রত্যন্ত গ্রামে ছুটে গেলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

উপজেলার প্রত্যন্ত গ্রাম রেনিনগরের রাজমিস্ত্রি সানোয়ার মোল্যা বেশ কয়েকদিন ধরে কর্মহীন। কাজ না পেয়ে দিন আনা দিন খাওয়া এই হতদরিদ্র ক্ষুধার তাড়নায় সোমবার রাতে হটলাইনে ফোন দেন।

সরকারের হটলাইন সেবাদান সংস্থা বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারকে জানালে তিনি রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে বিষয়টি অবহিত করেন। খবরটি পেয়ে গভীর রাতেই বেয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝেটন চন্দ খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যান সেই রাজমিস্ত্রির বাড়ি। প্রত্যন্ত গ্রামটিতে অভুক্ত সানোয়ারকে খুঁজে বের করে তার হাতে খাদ্য সহায়তা তুলে দেন তিনি।

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষ যাতে অভুক্ত না থাকে, তাই তিনি প্রতিদিনই এভাবে খাদ্য সহায়তা নিয়ে ছুটে চলেছেন বোয়ালমারীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

কেএ/ বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর