যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৭১৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে ছড়িয়ে গেছে সারা বিশ্বে। বাদ যায়নি আমেরিকা-ইতালির মতো উন্নত দেশগুলো। উন্নত দেশ হলেও করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭১৫ জনের মৃত্যু হয়েছে।

করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৭১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৩১ জনে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র নিউইয়র্ক অঙ্গরাজ্যেই ৪৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৮ জনে।

কেএ/ বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর