করোনায় ইতালিতে একদিনে আরও ৬৩৬ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। যা রবিবারের তুলনায় বেশি। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৩ জনে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছেন, ইতালিতে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। এছাড়া রবিবারের তুলনায় সংক্রমণও বেড়েছে প্রায় দুই শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯৯ জন। এছাড়া দেশটিতে টানা তৃতীয় দিনের মতো করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যার ব্যবহারও কমে এসেছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনার ভয়াবহ প্রাদুর্ভাব শুরু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন; যা বিশ্বে সর্বাধিক।তবে দেশটিতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২২ হাজার ৮৩৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর