আজ সোমবার নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । ৬ এপ্রিল পৌনে ৯ টার দিকে এই বৃদ্ধা মৃত্যুবরণ করেন। মৃত বৃদ্ধার নাম আনোয়ারা খাতুন (৯০)। তিনি নগরীর দরগাহ গেইট এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বার্তাবাজার নিউজ কে ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, মহিলা নুরজাহান হাসপাতালে নিয়মিত চিকিৎসা গ্রহণ করতেন।
সোমবার বেলা আড়াইটায় ওই মহিলাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি করোনার কোনো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হননি এবং বার্ধক্যজণিত কারণেই বৃদ্ধার মৃত্যু ঘটেছে বলে সিলেট প্রতিদিনকে জানিয়েছেন তিনি
কেএ/ বার্তাবাজার