অসহায় ২ হাজার পরিবারকে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরণ

আজ সোমবার সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমাদানীকারক গ্রুপের উদ্যোগে শ্রমজীবি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে তাহিরপুর কয়লা আমাদানীকারক গ্রুপের কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

অত্র উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রাম সহ আশেপাশের ২০ টি গ্রামে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে গ্রুপের সভাপতি জনাব হাজী মোঃ আলকাছ উদ্দিন খন্দকার বার্তাবাজার নিউজ কে বলেন জননেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পূর্বের ন্যায় দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে আমরা ২০০০ হাজার অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে প্যাকেট ভর্তি চাল ও আলু বিতরণ করেছি।

ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক নেতৃত্ব দেন গ্রুপের সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আবুল খায়ের।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার,গ্রুপের অর্থ সম্পাদক জাহের আলী, ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ আবু মুসা,সচিব রাজেশ তালুকদার সহ প্রমুখ।

কেএ/ বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর